সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭,৬৪০ টাকা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম এক লাফে বেড়েছে ৭ হাজার ৬৪০ টাকা। ফলে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের তথ্য অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। 

এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, এর মাত্র ২৪ ঘণ্টা আগেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। এক দিনের ব্যবধানে আবার একই অঙ্কে দাম বাড়ানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, 

  • ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা।
  • সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

 

এর আগে শুক্রবার সকালে দাম কমানোর পর ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায়। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামে সোনা বিক্রি হয়।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা,
  • ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা,
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা,
  • এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা রয়েছে।