বাংলাদেশি পণ্যে শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০১ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর এখন থেকে ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে।

 

আবা/এসআর/২৫