বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিয়েছেন মোস্তাকুর রহমান

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাকুর রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে তাকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। 

প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, ‘এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।’

এর আগে, গতকাল বুধবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।