২৯ দিনে এলো ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২২:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ ডলার রেমিট্যান্স। বছরের ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

 

আবা/এসআর/২৬