সয়াবিন তেলের দাম বাড়ল, আজ থেকেই কার্যকর
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও সে অনুযায়ী মূল্য সমন্বয় করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম রাখা হয়েছে ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৯ টাকা।
এদিকে, সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন শিল্প উদ্যোক্তারাও। মোস্তফা কামাল বলেন, দাম আরও বাড়ানো হলে ভালো হতো। ব্যবসায়ীরা রমজান মাস থেকেই মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।
