সরকারের নিজস্ব উদ্যোগেই হচ্ছে ব্যাংক রেজুলেশন : অর্থমন্ত্রী
প্রকাশ : ১০ মে ২০২৬, ২৩:০৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজুলেশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হচ্ছে।
রোববার (১০ মে) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানস ঝাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাত আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোয় আনতে ব্যাংক রেজুলেশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
আবা/এসআর/২৬
