ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. খুরশীদ আলম। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।

রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে ইসলামী ব্যাংককে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুরশীদ আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। প্রায় নয় মাস পর আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন তিনি।

 

আবা/এসআর/২৬