ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২৩:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান।
সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবির (এনপিএসবি) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়।
উল্লিখিত সার্কুলারের সব ফি বা চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে এনপিএসবির আওতায় কেবল বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট এ প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস, পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য এমিডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হলো।
তবে কোনো একোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের উন্নয়নের স্বার্থে প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
আবা/এসআর/২৬
