বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক: মির্জা ফখরুল
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৪:২৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে।
চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।
