ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেলো ৫ প্রতিষ্ঠান
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে ডিজিটাল ব্যাংক চালু করতে প্রাথমিক অনুমোদন পেয়েছে আরও পাঁচ প্রতিষ্ঠান। বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কড়ি ডিজিটাল ব্যাংক ও নোভা ডিজিটাল ব্যাংকসহ পাঁচটি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছিল। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক।
আবা/এসআর/২৬
