অনলাইন সংস্করণ
১০:৪০, ২৫ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান। বৈঠকে অনুমোদনের জন্য ১৪টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি এবং সংশোধিত প্রকল্প ১০টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্যসূচির শুরুতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী।
স্বাস্থ্যসেবা বিভাগের চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগও রয়েছে তালিকায়। এর মধ্যে আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চার জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।