রাবির অ্যারাবিক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শরিফুল-রাকিবুল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যারাবিক ডিবেটিং ক্লাবে (এডিসি) সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ সেশনের মোহাম্মদ রাকিবুল আমিন।
গত সোমবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা ঊর্মি, দফতর সম্পাদক সুমাইয়া খাতুন, সহ-দফতর সম্পাদক আদিল আহনাফ, কোষাধ্যক্ষ মো. ফয়সাল বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ গুলশানারা দুলালী, প্রচার সম্পাদক সাদিয়া মুতমাইন্নাহ, উপ-প্রচার সম্পাদক আবু হানিফা, পাঠচক্র ও বিতর্ক সম্পাদক আব্দুর রব জিমহা, সহ-পাঠচক্র ও বিতর্ক সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালিব, আইটি সম্পাদক মাহমুদ উল হাবিব এবং সহ-আইটি সম্পাদক আহসান উল্লাহ আলিফ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. রিফাত আলী, রওশন আলম, ইমরান হোসেন, সায়মুল ইসলাম, মো. তালহা রহমান এবং মো. আমান উল্লাহ।
উল্লেখ্য, এডিসি সংগঠনটি আরবী বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম দক্ষ করে তোলা। ক্লাবে আরবি, বাংলা এবং ইংলিশ—এই তিনটি ভাষার সমন্বয়ে বিতর্ক করা হয়।
এছাড়াও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্লাবের বিতার্কিকরা বিভিন্ন বিতর্ক অনুষ্ঠান ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে অ্যাওয়ার্ড লাভ করেছে।
