জাতীয় নির্বাচনের ছুটিতে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  বেরোবি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এছাড়া এসময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে রেখে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।