মেডিকেল সেন্টার প্রকল্পের উদ্বোধনে ঢাবিতে মেসুত ওজিল

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসেছেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাবির ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার’-এর আধুনিকায়ন ও নতুন একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে তিনি ক্যাম্পাসে উপস্থিত হন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম প্রমুখ।

ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে  মেসুত ওজিল ইফতার করবেন বলেও জানান তিনি।