বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের কমিটি গঠন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:০২ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ড. মো. রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক মামদুদুর রহমান।
আজ সোমবার (২ মার্চ) ফোরামের সকল সাধারণ সদস্যের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে ২ বছরের জন্য নিম্নলিখিত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ড. মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ সরকার।
সদস্যরা যথাক্রমে এ টি এম শহীদুল ইসলাম (সুজন), মো. আহসানুল কবির, মো. সোহরাব মন্ডল এবং মো. আহসানুল হাবিব।
