বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় তিনি সংযমের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করতে পেরে আনন্দিত বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা।
এ সময় দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।
