ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২২:২৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাভারের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের নিজের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুরে শারমিনের স্বামী বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। তিনি জানান, বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া ছিল না।
পরে বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
শারমিনের স্বামীর ভাষ্য মতে, দুপুরে তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান যে বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বিকল্প উপায়ে বাসার ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন। পরবর্তীতে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবা/এসআর/২৬
