রাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন সাবেক উপাচার্য।”
