আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী ২ জুলাই থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শনিবার (১৮ এপ্রিল) তিনি এ তথ্য জানান। এদিন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।