বেরোবিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ৩৯ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ

  বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষাবান্ধব পরিবেশ এবং অধিকার নিশ্চিতের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘স্টুডেন্ট অ্যালায়েন্স ফর রিফর্ম অ্যান্ড রাইটস।’

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর ইসলাম মিনার।

নবগঠিত কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাঈম শেখ এবং সহ-আহ্বায়ক আলতাফ সৈকত। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ এবং সহকারী সদস্য সচিব আসিফুর রহমান জিসান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ হাসান।

দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মেহরাব হোসেন সিয়াম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, মিডিয়া ও প্রচার সম্পাদক খাদিমুল ইসলাম, যুগ্ম মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহেদা তাইয়্যেবা, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহান মাহমুদ রোহান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাত্তাহান আলী রয়েছেন।

এছাড়াও খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক এশরাত উন নিগার এনি, যুগ্ম নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শিমু আক্তার ও মৌসুমী আক্তার রয়েছেন।

ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভূপেন পাল, যুগ্ম সংস্কৃতি সম্পাদক শামসুজ্জামান সামু, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন চৌধুরী অর্ণব, যুগ্ম ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারিক ইমাম তুহিন এবং প্রাণ-প্রকৃতি ও জলবায়ু বিষয়ক সম্পাদক জীবন কুমার রায়ও কমিটিতে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন নূরনবী ইসলাম, সুমন হাওলাদার, আরিফুজ্জামান, শিমুল মাহমুদ, জাহিদ হাসান, শ্রীবাশ পাল, শাহরিয়ার ইসলাম রাতুল, আবু রায়হান, জাওয়াদ সাজিদ, হাবিবুর রহমান, রিয়াদ হাসান এবং মাসুদ।

আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে সাইদুল ইসলাম সেলিম বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অধিকার সম্মানিত হবে। আমরা বেরোবির সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের ভিত্তি গড়ে তুলবো এবং একটি সুসংগঠিত কাঠামো প্রস্তুত করবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। এই পথচলায় সবার অংশগ্রহণ, মতামত ও সহযোগিতাই আমাদের শক্তি।”

সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে মো. মিজানুর ইসলাম মিনার বলেন, “স্টুডেন্ট অ্যালায়েন্স ফর রিফর্ম অ্যান্ড রাইটস সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এটি একটি যৌথ ইতিবাচক উদ্যোগ। আমরা সবার সহযোগিতায় একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”