প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ রোববার

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল (রবিবার, ১২ জুলাই) প্রকাশ করা হবে।

এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করবেন।

শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২ টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।