দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২২:৩৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) এই তিন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে।
এছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
আবা/এসআর/২৬
