প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫' এর শূণ্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান তারিখ ২৯শে অক্টোবর পরিবর্তন করে আগামী ১লা অক্টোবর ধার্য করা হয়েছে এবং ৪ঠা অক্টোবরে তাদের পদায়ন করা হবে। 

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব জনাব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীগণ আগামী ১লা অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর ৪ঠা অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে  প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে।