সরকারি প্রাথমিকে শিক্ষক বদলি স্থগিত: ববি হাজ্জাজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, 'নতুন শিক্ষক পদায়ন এবং একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের পর পুনরায় বদলি কার্যক্রম শুরু করা হবে।'

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন। পিএসসির মাধ্যমে এ বিশাল নিয়োগ দ্রুত সম্পন্ন করা সময়সাপেক্ষ। তাই 'ওয়ান অব' পলিসি গ্রহণ করা যায় কি না, তা নিয়েও ভাবছে সরকার।

এছাড়া সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে তদারকির আওতায় আনতে একটি নীতিমালা তৈরিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' চালু করার পরিকল্পনা করছে সরকার।'