একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এজন্য প্রতিষ্ঠানগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) প্রবেশ করে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর সব কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে এ কারণে পরবর্তী সময়ে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।