ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল ৬ মাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল ৬ মাস

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, সেসব কমিটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট এডহক কমিটির সভাপতি যথানিয়মে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান,এডহক কমিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত