মেয়ে থেকে ‘নারী’ হওয়ার পথে শবনম ফারিয়া
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:২০ | অনলাইন সংস্করণ

অভিনয়ের প্রিয়মুখ শবনম ফারিয়া। এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন ফারিয়া। এরমধ্যে নির্ধারিত কাজ ও শুটিং বাতিলও করেছিলেন। এবার তিনি মেয়ে থেকে নারী হয়েছেন বলে জানিয়েছেন। মজার ছলে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। পোস্টে ফারিয়া লিখেছেন, ‘যখন কিউট কিউট কাপ পিরিচ দেখলেই কিনতে ইচ্ছে করবে বুঝতে পারবা তুমি মেয়ে থেকে ‘বেডি’র দিকে পা বাড়িয়েছ! থাক। ব্যপার না! বেডিরাও কিউট।’ এই পোস্টে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সঠিক কথা। জামা কিনতে গিয়ে এখন কাপ পিরিচ দেখি।’ আরেকজন লিখেছেন, ‘আপু বেডিরা কিউট বলেই তো- সংসার সুখের হয় রমণীর গুণে।’
