শাকিবের ছবিতে অভিনয়ের কারণ জানালেন চঞ্চল

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:২৯ | অনলাইন সংস্করণ

বিকল্প ধারার ছবি দিয়ে শুরু হলেও চঞ্চল চৌধুরী এখন বাণিজ্যিক সিনেমার নির্ভরযোগ্য শিল্পী। মূলধারার একাধিক সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। চমকে দিয়েছিলেন ‘তুফান’ সিনেমায় হাজির হয়ে। এবার জানালেন শাকিব খানের সঙ্গে অভিনয়ের কারণ। চঞ্চল বলেন, ‘শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স আছে। আমাদের কাজেরও কিছু দর্শক আছে। সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি। যাই হোক না কেন আমার চিন্তা ছিল, আমরা একসঙ্গে কাজ করলে সব ধরনের দর্শক পাব। সিঙ্গেল স্ক্রিনে হলভর্তি দর্শক হবে। সিনেপ্লেক্সেও পাব।’ গত সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল ‘শাস্তি’ সিনেমার সংবাদ সম্মেলন।