ফিতা দেখি সবাই কাটে, কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:১৯ | অনলাইন সংস্করণ

শাকিব খানকে ঘিরে দা-কুমড়া সম্পর্ক অপু বিশ্বাস ও শবনম বুবলীর। পান থেকে চুন খসলেই ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন দুজন। তবে অনেক দিন ধরে শান্ত আছেন তারা। কেউ কারও নাম মুখে আনছেন না। এই যখন অবস্থা তখন অপুর ফেসবুক স্টোরি দেখে নড়েচড়ে বসলেন নেটিজেনরা।
গত মঙ্গলবার নিজের স্টোরিতে অপু লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে ফিতা কাটা নায়িকা! সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। এরপর থেকেই কৌতূহল মাথাচাড়া দিয়েছে নেটিগরিকদের। হঠাৎ এ স্টোরির হেতু খুঁজছেন তারা। খুঁজতে খুঁজতে চোখে পড়ে, গত মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে বনানীতে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে কি তাকে লক্ষ্য করেই কটাক্ষের তীর ছুড়লেন অপু? প্রশ্ন অনেকের। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করেননি বুবলী। তাই পরিস্থিতি থমথমে। কিন্তু কখন যে এই স্টোরি কেন্দ্র করে পাল্টা পোস্ট দেন বুবলী সে আশঙ্কা থেকেই যাচ্ছে!
