শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩১ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। অনেকদিন ধরেই আলোচনা তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। গত শনিবার সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির এই তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই। ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’। এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।
