‘শাকিবের অবস্থান অনেক ঊর্ধ্বে’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ | অনলাইন সংস্করণ

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন। শাকিবের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। ওনাকে সম্মান এবং ওনার অবস্থানটা অনেক ঊর্ধ্বে।

আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’ ট্রল ও ভাইরাল হওয়ার পেছনের কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে অপুর ভাষ্য, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদের নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদের নিয়ে অনেক ট্রল হয়।’ ‘তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিতি, তাদের নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’ নিজের সরলতা নিয়ে অপু বিশ্বাসের দাবি, ‘মিথ্যা তো বলতে জানি না, তাই যা বলি আমার মনে হয় ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন, প্রায় মানুষই জানেন অপু বিশ্বাস অনেক সহজ-সরল এবং খোলাখাতা। যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদের বলে দেই। কে কোত্থেকে কী শিখেছে বা না শিখেছে, এ তো আমার জানার বিষয় নয়।’