ওজন কমানোর সংগ্রাম নিয়ে যা বললেন ন্যান্সি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ | অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে সংগীত জগতে নিজের অবস্থান শক্ত করেছেন। তবে ক্যারিয়ারে কম উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়নি তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শারীরিক ওজন ও জীবনের নানা সময়ের সংগ্রামের কথা তুলে ধরেন এই গায়িকা। খুব কম বয়সেই গানের জগতে ব্যাপক পরিচিতি পান ন্যান্সি। ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসা এই সংগীতশিল্পীর প্রথম সন্তান রোদেলার যখন জন্ম হয়, তখন তার বয়স ১৯ বছর জানিয়ে তিনি লেখেন, ‘কন্যার জন্মের পরে তুমুল ব্যস্ততা, স্বাস্থ্যের দৃশ্যমান কোনো পরিবর্তন হল না! সাড়ে চার বছরের মেয়ে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে আম্মাকে চিরদিনের জন্য হারালাম। তার ছয় মাসের মধ্যে ওজন ৫৪ কেজি থেকে ৬২ কেজি তে চলে গেল।’ এরপর পরিকল্পনা ছাড়াই দ্বিতীয় বিয়ে, পুলিশের হয়রানি ও দ্বিতীয় সন্তানের জন্মের কথা স্মরণ করে ন্যান্সি লেখেন, ‘পরিকল্পনা বিহীন দ্বিতীয় বিয়ের পর নায়লার জন্মের দুই মাস আগে আমার রাজনৈতিক ভাবনার উন্মোচনের উপহার হিসেবে পুলিশের হয়রানি! ৬২ কেজি ওজনের আমি ২৫ বছর বয়সে দ্বিতীয় সন্তান জন্মের সময় ৮৩ কেজিতে পৌঁছালাম!