মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৫৯ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

গত ২৫ জানুয়ারি ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তীর। কিন্তু স্টেজে দেরিতে ওঠায় আয়োজকেরা তার ওপর চড়াও হন; আর এ নিয়ে আয়োজকদের ওপর হেনস্তা করার অভিযোগ তোলেন নায়িকা। সে ঘটনার জেরে মানহানি-সহ ক্ষতিপূরণের দাবি এবং অনুষ্ঠানের টাকা ফেরত চেয়ে মিমিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আয়োজক তনয় শাস্ত্রী। এবার এ ঘটনার জেরে আয়োজকরা মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করলেন। অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর পক্ষে তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলা দায়ের করেন।