শাকিবের প্রিন্সে দিব্যেন্দুর লুক নিয়ে তোলপাড়
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:২৭ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। ঈদকে সামনে রেখে গত শুক্রবার ছবিটির তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।
নতুন এই পোস্টারে দিব্যেন্দুকে একজন ‘আফগান পাঠান’ হিসেবে দেখা গেছে। সিনেমাটিতে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে অভিনয় করছেন বলে ধারণা করা হচ্ছে। পোস্টারটিতে দেখা যায়, দিব্যেন্দুর চেহারার অর্ধেকটা জুড়ে জমাট বাঁধা রক্ত এবং তার তীক্ষè দৃষ্টি এক ধরনের ভীতিকর আবহ তৈরি করেছে। পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘আর মাত্র ১৩ দিন বাকি’। পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টারটি শেয়ার করে একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, ‘প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে।
