বিবাহিত হয়েও ‘সিচুয়েশনশিপে’ আছি: জ্যাকি ভাগনানি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৫:০০ | অনলাইন সংস্করণ

বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি এবং অভিনেত্রী রাকুল প্রীত সিং লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েন। পরে ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিয়ে করেন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি তাদের দাম্পত্য জীবন নিয়ে এমন মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, বিয়ে করলেও তাদের সম্পর্ক অনেকটা ‘সিচুয়েশনশিপ’-এর মতো।
জ্যাকি বলেন, তারা বিবাহিত হলেও সম্পর্কের মধ্যে অতিরিক্ত চাপ বা বিধিনিষেধ নেই। তার ভাষায়, তারা একে অপরের প্রতি সম্পূর্ণ অনুগত, তবে ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সম্পর্ককে জটিলতার বাইরে রাখতে চান।
তিনি আরও বলেন, যদি তার কোনো প্রাক্তন প্রেমিকা ফোন করেন এবং রাকুল পাশে থাকেন, তবে তিনি কোনো দ্বিধা ছাড়াই সেই কথোপকথন শেয়ার করতে পারবেন।
তার মতে, সম্পর্কের মধ্যে কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই এবং এতে তারা কোনো মানসিক চাপ অনুভব করেন না।
অন্যদিকে রাকুল প্রীত সিং বলেন, তাদের সম্পর্ক সমানভাবে গঠিত। তিনি জানান, জ্যাকি কোথাও গেলে তিনি বাধা হয়ে দাঁড়ান না, আবার নিজেও স্বাধীনভাবে সময় কাটাতে পারেন।
তার মতে, অনেক সম্পর্কে নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন, কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তারা একে অপরের সঙ্গ উপভোগ করেন, তবে কেউ কাউকে আটকে রাখেন না।
