এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়ল অ্যাপল টিভির সিরিজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ | অনলাইন সংস্করণ

চলতি বছরের এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন কমেডি সিরিজ ‘উইডো’স বে’। সোমবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ড্রামা সিরিজসহ মোট চৌদ্দটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছে সিরিজটি। এর আগে ক্রিয়েটিভ আর্টস এমিজ থেকেও এসেছিল আটটি পুরস্কার।

যাদের হাত উঠল এমি অ্যাওয়ার্ড, দেখে নিন এক নজরে
এবারের আসরে অ্যাপল টিভি সব মিলিয়ে ২৬টি এমি জিতেছে। এর পরে রয়েছে এইচবিও ম্যাক্স (১৯টি) এবং নেটফ্লিক্স (১৬টি)।

এইচবিও ম্যাক্সের জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘দ্য পিট’ টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজসহ মোট ৬টি পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেছে। এছাড়া সেরা অ্যান্থোলজি সিরিজ নির্বাচিত হয়েছে এইচবিও ম্যাক্সের ‘ডিটিএফ সেন্ট লুই’।

এবারের এমি অ্যাওয়ার্ডসে ব্যক্তিগত অর্জনেও এসেছে বড় পরিবর্তন। অভিনেতা ম্যাথিউ রাইস অ্যাপল টিভির ‘উইডো’স বে’র জন্য কমেডি এবং নেটফ্লিক্সের ‘দ্য বিস্ট ইন মি’র জন্য লিমিটেড সিরিজের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। প্রথম অভিনেতা লিড অ্যাক্টরের তিনটি ক্যাটাগরি (কমেডি, ড্রামা ও লিমিটেড সিরিজ) জয় করলেন। অন্যদিকে জিন স্মার্ট এইচবিও ম্যাক্সের ‘হ্যাকস’ সিরিজের জন্য কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এটি তার ক্যারিয়ারের অষ্টম এমি। 

হলিউডের ধর্মঘটে পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ড
অনুষ্ঠানে প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনকে শ্রদ্ধা জানান স্যালি ফিল্ড ও রেবা ম্যাকেন্টায়ার। এছাড়া প্রয়াত তারকাদের স্মরণে পরিবেশিত ‘ইন মেমোরিয়াম’। এই পর্বে জেমস ভ্যান ডার বিক, রবার্ট ডুভাল থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে চলে যাওয়া বহু তারকাকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ৬ বারের এমি জয়ী মাইকেল জে ফক্স-এর উপস্থিতি। পারকিনসন রোগ নিয়ে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। তাঁকে ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ দেওয়ার সময় পুরো হল রুম দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালির মাধ্যমে সম্মান জানায়।

এমির অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ খ্যাত তারকা মার্সিস্কা হারগিটেক।

এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

কমেডি সিরিজ
 
‘উইডো'স বে’

ড্রামা সিরিজ

 ‘দ্য পিট’

কমেডি সিরিজে সেরা অভিনেতা

ম্যাথিউ রাইস,  ‘উইডো'স বে’

কমেডি সিরিজে সেরা অভিনেত্রী

জিন স্মার্ট,  ‘হ্যাকস’

ড্রামা সিরিজে সেরা অভিনেতা

নোয়া ওয়াইল,  ‘দ্য পিট’

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী

রিয়া সিহর্ন,  ‘প্লুরিবাস’

লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ

 ‘ডিটিএফ সেন্ট লুই’

অ্যান্থোলজি সিরিজে সেরা অভিনেতা

ম্যাথিউ রাইস,  ‘দ্য বিস্ট ইন মি’

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা

টম পেলফ্রি,  ‘টাস্ক’

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী

অ্যালিসন জ্যানি,  ‘দ্য ডিপ্লোম্যাট’

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা

স্টিফেন রুট,  ‘উইডো'স বে’

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী

কেট ও’ফ্লিন,  ‘উইডো'স বে’

অ্যান্থোলজি সিরিজে সেরা অভিনেত্রী

সালি ফিল্ড,  ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’

রিয়েলিটি কমপিটিশন সিরিজ

‘দ্য ট্রেটরস’

ভ্যারাইটি সিরিজ

‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’

ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা

সউল মেটজস্টেইন,  ‘স্লো হর্সেস’

কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা

হিরো মুরাই,  ‘উইডো'স বে’

ড্রামা সিরিজের জন্য সেরা চিত্রনাট্য

ভিন্স গিলিগান,  ‘প্লুরিবাস’

কমেডি সিরিজের জন্য সেরা চিত্রনাট্য

কেটি ডিপোল্ড,  ‘উইডো'স বে’