কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

সম্প্রতি শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়া নিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এবার নতুন সাজে হাজির হয়ে আলোচনায় এই অভিনেত্রী।

কালো পোশাকে নিজের ভিন্ন এক রূপ তুলে ধরেছেন ফারিয়া, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে তার পরনে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার।

সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি খোঁপায় বাঁধা চুলে তার সাজে এসেছে ভিন্ন মাত্রা।

ছবিগুলোর সঙ্গে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ ক্যাপশনের এই কথাতেই যেন নিজের সাজের মাধ্যমে ভিন্ন এক দিক তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

ফারিয়ার নতুন এই লুক নিয়ে অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাজ ও ছবির প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। এক অনুসারী লিখেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’

আরেক ভক্তের মন্তব্য, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’

ছবিগুলো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য আসে। ইনস্টাগ্রামেও ছবিগুলোতে সাড়া দিয়েছেন অনুরাগীরা।

এদিকে, নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে সম্প্রতি। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।