ঢাকের তালে সিঁদুর খেলায় মেতেছেন অভিনেত্রী শাওন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

শেষ হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
বিজয়া দশমীতে দেবী মহামায়াকে সিঁদুর ও মিষ্টি নিবেদনের মাধ্যমে ভক্তি জানান ভক্তরা। এরপর শাস্ত্রীয় নিয়ম মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পরপরই সেখানে উপস্থিত নারীরা একে অপরের সিঁথিতে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
বিজয়া দশমীতে লাল-সাদা শাড়িতে ঢাকের বাদ্যের তালে সিঁদুর খেলায় মেতে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। মণ্ডপের অন্যান্য নারীদের সঙ্গে ঢাকের তালে তাঁর নাচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দেয়। সনাতন ধর্মের প্রাণের উৎসবে ভেদাভেদ ভুলে সামিল হওয়ায় প্রশংসায় ভাসিয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
১৯৮১ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি দেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
