একদিনে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ

সারাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৯ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
পাশাপাশি এই সময়ে মোট ৪ হাজার ৮৫৬ জন শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৩ হাজার ৩৩৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ৯৯১ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
