যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েলের পথে বিশ্বের বৃহত্তম রণতরী

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইসরায়েলের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার গ্রিস থেকে যাত্রা শুরু করে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে রওনা দেয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ক্যারিবিয়ান অঞ্চল থেকে এই রণতরীকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকেই এখন এটি ইসরায়েল অভিমুখে যাত্রা শুরু করেছে।

ইউএসএস জেরাল্ড ফোর্ডের আগেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরেকটি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ওই রণতরীর সঙ্গে রয়েছে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ।

সমুদ্রের পাশাপাশি আকাশপথেও সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।