সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের দেশ সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১ মার্চ) মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত আক্রোতিরি ঘাঁটি। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন একটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে এবং ঘাঁটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।