খামেনির পর মারা গেলেন তার স্ত্রীও

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ। হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবারে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন "ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন”।

এদিকে, রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

 

আবা/এসআর/২৫