ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী চার্লস দ্য গল পাঠাচ্ছে ফ্রান্স

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৫৭ | অনলাইন সংস্করণ

  অন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। 

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং এখন তারা দেশগুলোর পাশে দাঁড়াবেন।

তিনি আরও নিশ্চিত করেছেন যে, ফ্রান্স তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’কে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট জানান, গত কয়েক ঘণ্টার মধ্যে ফ্রান্স রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডার পাঠিয়েছে। এই সামরিক সরঞ্জামগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে কাজে লাগানো হবে।

সূত্র: আলজাজিরা