পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই যুদ্ধ থামাতে হবে: এরদোয়ান

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আগে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর আরও বড় ক্ষতি ডেকে আনার আগেই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “এই যুদ্ধটি বড় আকার নেওয়ার আগেই এবং পুরো অঞ্চলকে আগুনে গ্রাস করার আগেই তা বন্ধ করতে হবে।”

এরদোয়ান সতর্ক করে বলেন, যুদ্ধ চলতে থাকলে “প্রাণহানি ও সম্পদের ক্ষতি আরও বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর খরচ আরও বেড়ে যাবে।”