লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেলো ১২ চিকিৎসাকর্মীর

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:০৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হয়েছেন।

এর আগে, সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

আবা/এসআর/২৬