সমঝোতা করতে মরিয়া ইরান : ট্রাম্প

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতা করতে মরিয়া। তবে তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।

তাকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর থেকে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল অনেকাংশেই বন্ধ করে দেয় তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং সমুদ্রপথে পরিবহন হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

এই অবরোধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।

 

 

আবা/এসআর/২৬