লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে বড় হামলা চালালো ইরান

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, তার ছেলে এবং সহকারীর হত্যার ‘প্রতিশোধ’ নেয়ার কথা জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে চ্যানেল-১২।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে তেল আবিব জেলার কাছাকাছি রামাত গান শহরে ধ্বংসাবশেষের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

আইআরজিসি জানায়, ইসরায়েলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে।

এই হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল-জাজিরা