শতাধিক সেনাসহ কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২৩:৪৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ব্লুরেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস সি-১৩০ সামরিক কার্গো পরিবহন বিমানটিতে ১১০ জন সৈন্য ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পেরু সীমান্তবর্তী কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের গভীরে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে সশস্ত্র বাহিনীর সৈন্যদের বহন করার সময় বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই এই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলে, নিহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্লুরেডিও আরও জানিয়েছে, দুর্ঘটনাটি একটি শহরাঞ্চল থেকে মাত্র ৩ কিলোমিটার (২ মাইল) দূরে ঘটেছে।

এদিকে বিমান নির্মাতা প্রতিষ্ঠান ও মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

 

আবা/এসআর/২৬