পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ক্রমবর্ধমান জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবেলায় পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে এই জ্বালানি রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার (২৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। 

রুশ সরকার এই খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

নোভাক আরও বলেছেন যে, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক তেল ও তেলজাত পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতার ফলে দামে ব্যাপক ওঠানামা হচ্ছে। একই সাথে, বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি সম্পদের উচ্চ চাহিদা একটি ইতিবাচক দিক হিসেবেও রয়েছে বলে তিনি যোগ করেন।

এদিকে, সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের পর্যায়েই রয়েছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে।

 

 

আবা/এসআর/২৬