বেলজিয়াম ও ইইউ’তে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে কাজ করা প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।